স্বাস্থ্যখাতের মাফিয়া ডন মিঠুকে দুদকে তলব

মাস্ক-পিপিইসহ বিভিন্ন স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী ক্রয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগে স্বাস্থ্যখাতের মাফিয়া ডন হিসেবে পরিচিত মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

- Advertisement -

বুধবার (১ জুলাই) দুদকের পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর স্বাক্ষরিত জরুরি এক নোটিশে তাকে তলব করা হয়। নোটিশে আগামী ৯ জুলাই মিঠুকে রেকর্ডপত্রসহ সংস্থাটির প্রধান কার্যালয় হাজির হতে অনুরোধ করা হয়েছে।

- Advertisement -
google news follower

তলবি নোটিশে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোভিড-১৯ এর চিকিৎসার নিমিত্তে নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জাম ক্রয়সহ বিভিন্ন হাসপাতালে সরবরাহের নামে অন্যান্যদের যোগসাজশে কোটি কোটি টাকা আত্মসাৎপূর্বক অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে বর্ণিত অভিযোগ বিষয়ে তার বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা একান্ত প্রয়োজন। নোটিশে স্মরণ করিয়ে দেওয়া হয়, নির্ধারিত সময়ে হাজির হয়ে বক্তব্য দিতে ব্যর্থ হলে বর্ণিত অভিযোগসংক্রান্ত বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই বলে গণ্য হবে।

মহামারি করোনাভাইরাস প্রতিরোধে ব্যবহৃত এন-৯৫ মাস্ক ও পিপিইসহ বিভিন্ন সুরক্ষামূলক সামগ্রী ক্রয় দুর্নীতির হোতাদের ধরতে গত ১৫ জুন চার সদস্যের টিম গঠন করে দুদক।

- Advertisement -
islamibank

তার আগে গত ১০ জুন দুদকের প্রধান কার্যালয় থেকে এক জরুরি বৈঠকে করোনাকালে এম-৯৫ মাস্ক, পিপিইসহ বিভিন্ন সুরক্ষামূলক সামগ্রী ক্রয়ের অনিয়ম-দুর্নীতি-প্রতারণা বা জাল জালিয়াতির অভিযোগটি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় সংস্থাটি।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ