ডা. সাবরিনাকে ফের আদালতে নেওয়া হচ্ছে

করোনার নমুনা পরীক্ষা না করেই রিপোর্ট দেয়ার অভিযোগে গ্রেপ্তার জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীকে ঢাকা মহানগর হাকিম ফের আদালতে হাজির করা হচ্ছে।

- Advertisement -

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হবে।

- Advertisement -
google news follower

তেজগাঁও থানার করা সেই প্রতারণা মামলায় তাকে আরো পাঁচ দিনের রিমান্ড চাওয়া হবে। মহানগর হাকিম মাসুদুর রহমানের আদালতে তার রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

এর আগে ১৩ জুলাই সাবরিনাকে আদালতে হাজির করে চারদিনের রিমান্ডে চেয়েছিল পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

- Advertisement -
islamibank

২২ জুন জেকেজির সাবেক গ্রাফিক্স ডিজাইনার হুমায়ুন কবীর হিরু ও তার স্ত্রী তানজীন পাটোয়ারীকে আটক করে পুলিশ।

হিরু পুলিশকে জানায়, সে ভুয়া করোনা সার্টিফিকেটের ডিজাইন তৈরি করত। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ভুয়া রিপোর্টের সাথে জেকেজি গ্রুপের লোকজন জড়িত। এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী।

জয়নিউজ/পিডি

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ