রিজেন্টের সাহেদের ৪০ দিনের রিমান্ড চায় পুলিশ

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের ৪০ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। ১০ দিনের রিমান্ড শেষে রোববার (২৬ জুলাই) সকালে তাকে আদালতে হাজির করে আবারও রিমান্ড আবেদন করে পুলিশ।

- Advertisement -

জানা গেছে, সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে প্রতারণার ৪ মামলায় ৪০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

- Advertisement -
google news follower

এর আগে করোনা টেস্ট পরীক্ষা প্রতারণার অভিযোগে ১৫ জুলাই ভোরে সাতক্ষীরার সীমান্তের দেবহাটা থানার সাকড় বাজারের পাশে অবস্থিত লবঙ্গপতি এলাকা থেকে নৌকায় পালিয়ে যাওয়া অবস্থায় রিজেন্ট হাসপাতালের সাহেদকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপরে বৃহস্পতিবার (১৬ জুলাই) সাহেদকে ১০ দিনের রিমান্ডে পাঠায় আদালত।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ