সিজেকেএস উশু লীগের উদ্বোধন

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সিজেকেএস উশু লীগের উদ্বোধন করা হয়েছে। রোববার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিজেকেএস জিমন্যাশিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি মোহাম্মদ ইলিয়াস হোসেন।

- Advertisement -

উশু কমিটির চেয়ারম্যান চন্দন ধরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজিয়া বেগম ছবির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, খেলাধুলার মাধ্যমে যুব সমাজের মননশীলতা সমৃদ্ধ হয়। সিজেকেএস  দেশের প্রচলিত সব ধরণের খেলার আয়োজনে সচেষ্ট।

- Advertisement -
google news follower

এতে আরও উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক মো: আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য গোলাম মহিউদ্দীন হাসান, মো. অহিদ সিরাজ চৌধুরী স্বপন, মনোরঞ্জন দে, সিজেকেএস কাউন্সিলর ডেরিক র‌্যান্ডলফ, প্রবীন কুমার ঘোষ, হারুনুর রশীদ পাটোয়ারী, সিজেকেএস উশু কমিটির ভাইস চেয়ারম্যান ডা. শফি, যুগ্ম সম্পাদক আবদুল আল ফয়সাল, ফরিদুল হাসান, সদস্য শাহরীন চৌধুরী, সালেহা আহমেদ ডেইজি প্রমুখ।

জয়নিউজ/ফয়সাল/জুলফিকার

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ