হিযবুত তাহরীরের আঞ্চলিক আমির তানজিব গ্রেফতার

নগরের চান্দগাঁও থানা এলাকা থেকে হিযবুত তাহরীরের আঞ্চলিক আমির তানজিব হোসেনকে (৩০) গ্রেফতার করেছে র্যাব। রোববার (৩০ সেপ্টেম্বর) বিকেলে চান্দগাঁও থানার স্বাধীনতা কমপ্লেক্স থেকে তাকে গ্রেফতার করা হয়।

- Advertisement -

র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তানজিব হোসেনকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিপুল পরিমাণ জঙ্গিবাদে উসকানিমূলক লিফলেট ও হিযবুত তাহরীরের মুদ্রিত বই উদ্ধার করা হয়।

- Advertisement -
google news follower

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তানজিব হিযবুত তাহরীরের আঞ্চলিক আমির। কয়েকদিন আগে তিনি এ দায়িত্ব পেয়েছেন। তানজিবের বিরুদ্ধে ২০১১ সালে চট্টগ্রামের কোতোয়ালী থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের হয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জয়নিউজ/অভি/জুলফিকার

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ