আনোয়ারায় ১ লাখ ৪৬ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩

আনোয়ারায় অভিযান চালিয়ে ১ লাখ ৪৬ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। এছাড়া মাদক পাচারে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।

- Advertisement -

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে হালিশহর জেলা পুলিশ লাইন্সে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেন জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক।

- Advertisement -
google news follower

গ্রেফতাররা হলেন, কক্সবাজারের টেকনাফ থানার দমদমিয়া হ্নীলা এলাকার নুরুল হকের ছেলে মাহমুদুল হক (২৩), সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকার সালেহ আহমদের ছেলে মো. ইব্রাহিম (২৬) ও একই এলাকার খলিলুর রহমানের ছেলে জাহেদ হোসাইন (২৫)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি টেকনাফ থেকে এসব ইয়াবার চালান চট্টগ্রাম নিয়ে আসছিল। আনোয়ারা থানা ও পটিয়া থানা পুলিশের যৌথ অভিযানে এসব ইয়াবার চালান উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে দুইটি মোটরসাইকেল ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

- Advertisement -
islamibank

তিনি আরো বলেন, চট্টগ্রামে এ ইয়াবা চালান পৌঁছে দিলে তারা তিন লাখ টাকা পেত বলে জানিয়েছে। তাদের কাছ থেকে এসব চালান কোথায় পৌঁছানোর কথা ছিল তা খোজ নেওয়ার চেষ্টা করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মশিউদ্দৌলা রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মহিউদ্দীন মাহমুদ সোহেল, অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) তারিক রহমান, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদার।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ