মুক্তি পেল ‘পবিত্র ভালোবাসা’

মাহিয়া মাহি ও নবাগত নায়ক রোকনের ছবি ‘পবিত্র ভালোবাসা’ মুক্তি পেল শুক্রবার (৫ অক্টোবর)। এ কে সোহেল এ ছবির পরিচালক। তিনি ‘খায়রুন সুন্দরী’র নির্মাতা হিসেবে খ্যাত।

- Advertisement -

‘পবিত্র ভালোবাসা’ সারাদেশের ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এ ছবি নির্মিত হয়েছে চাটগাঁ ফিল্ম প্রোডাকশনের ব্যানারে। ছবির আরও দুটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী ও ফেরদৌস। ছবির অন্য অভিনয়শিল্পীরা হলেন সুজন, রেবেকা, আফজাল শরীফ, ইলিয়াস কোবরা প্রমুখ।

- Advertisement -
google news follower

গল্পে দেখা যাবে, মায়াদেবী (মৌসুমী) হিন্দু সমাজের পঞ্চায়েত প্রধান। দিদার পাশা (ফেরদৌস) মুসলিম সমাজের পঞ্চায়েত প্রধান। দু’জন দু’জনকে গভীরভাবে ভালোবাসে। কিন্তু ধর্মীয় অনুশাসনের কারণে তাদের ভালোবাসা বন্দি। অপরদিকে মায়াদেবীর ছোটভাই রাহুল (রোকন) ভালোবাসে দিদার পাশার ছোট বোন রোজীকে (মাহি)। তাদের প্রেম-ভালোবাসা নিয়ে দ্বন্দ্ব-সংঘাতই এ ছবির উপজীব্য।

নায়ক রোকন এর আগে দু-একটি ছবি করলেও ‘পবিত্র ভালোবাসা’ তার জন্য বড় ধরনের কাজ।

- Advertisement -
islamibank

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ