চট্টগ্রামে হু হু করে বাড়ছে করোনা আক্রান্ত, মৃত্যুও

চট্টগ্রামে হু হু বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত সপ্তাহে আক্রান্তের সংখ্যা কম থাকলেও এই সপ্তাহে তা বেড়েছে জ্যামিতিক হারে। আক্রান্তের সাথে সাথে বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্ত হয়েছে ২৭৪ জনের। এনিয়ে মোট আক্রান্ত ৫৭ হাজার ১৫৪ জন। একই করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে।

- Advertisement -

শুক্রবার (২৫ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন চট্টগ্রামে ১১টি ল্যাব ও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে ৯৭৬টি নমুনা পরীক্ষা করা হয়।

- Advertisement -
google news follower

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৩৬টি নমুনা পরীক্ষা করে ৭৮ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৩৫টি নমুনা পরীকায় ৩৬ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৩২টি নমুনা পরীক্ষা করে ৩৬ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৮৫টি নমুনা পরীক্ষায়  ৫০ জনের করোনা পজেটিভ পাওয়া যায়।

এছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব ৬৬টি নমুনা পরীক্ষা করে ১৭ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৯০টি নমুনা পরীক্ষায় করে ১৮ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যবে ২৭টি নমুনা পরীক্ষায়  ১২ জন, চট্টগ্রাম মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৬টি নমুনা পরীক্ষায় ৭ জন এবং এপিক হেলথ কেয়ার ল্যাবে ৫৪টি নমুনা পরীক্ষায় ১৮ জনের শরীরে করোনা আক্রান্ত শনাক্ত হয়।

- Advertisement -
islamibank

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩০টি নমুনা পরীক্ষা করে ৬ জন, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১টি নমুনা পরীক্ষা করে ১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৪টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি।

নতুন আক্রান্তদের মধ্যে নগরে ১৬০ জন এবং উপজেলায় ১১৪ জন রয়েছেন।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ