দেশে পৌঁছেছে সেরামের আরো ২৫ লাখ টিকা

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ২৫ লাখ করোনা টিকার আরো একটি চালান দেশে এসেছে।

- Advertisement -

মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাতে শাহজালাল (রাহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার এ চালান পৌঁছায়।

- Advertisement -
google news follower

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বেক্সিমকো ফার্মার চিফ অপারেটিং অফিসার (সিওও) রাব্বুর রেজা সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মঙ্গলবার (৮ ডিসেম্বর) ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ২৫ লাখ টিকা বাংলাদেশে এসেছে। এ টিকা সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হবে।

- Advertisement -
islamibank

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশ যে টিকা কিনেছে এর মধ্যস্ততা করছে দেশীয় প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মা।

গত বছরের ১৩ ডিসেম্বরে বাংলাদেশ সরকার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার তিন কোটি ডোজ কেনার জন্য সেরামের সঙ্গে চুক্তি সই করে।  চুক্তির শর্ত অনুযায়ী, বাংলাদেশের প্রতি মাসে ৫০ লাখ ডোজ টিকা পাওয়ার কথা। চুক্তির পর ভারত দুই কিস্তিতে ৭০ লাখ ডোজ টিকা দেয়। এ ছাড়া ভারত সরকার উপহার হিসেবে ৩৩ লাখ ডোজ টিকা পাঠিয়েছিল। দেশটিতে করোনার সংক্রমণ বেড়ে গেলে টিকা রপ্তানি বন্ধ করে দেওয়া হয়। এরপর দেশটি গত ২ ডিসেম্বর আরও ৪৫ লাখ টিকা পাঠায়।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ