ডা. মুরাদের বিদেশে যেতে বাধা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিদেশ যাত্রার কোনও বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

- Advertisement -

ডা. মুরাদ হাসানের বিদেশ যাত্রা সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এগুলো আমার জানা নেই। উনি বিদেশে থাকবেন নাকি স্বদেশে থাকবেন, এটি উনার এখতিয়ারের ব্যাপার। এ ব্যাপারে আমাদের কিছু বলার নাই।’

- Advertisement -
google news follower

অশালীন ও নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য দিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মুরাদ হাসান বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তিনি আজ বৃহস্পতিবার রাতে কানাডায় যাওয়ার জন্য টিকিট কেটেছেন, এমন খবর ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চান গণমাধ্যম কর্মীরা। মন্ত্রী জানান, ডা. মুরাদের বিদেশে যেতে কোনও বাধা নেই। তিনি স্বদেশে না বিদেশে থাকবেন সেটি তার নিজস্ব বিষয়।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ