সীমান্তে ভারতীয়দের গুলিতে গুলিবিদ্ধ ৪ বাংলাদেশি

ভারতীয় খাসিয়াদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চার বাংলাদেশি। সোমবার (৩০ মে) সন্ধ্যার পর দোয়ারাবাজার উপজেলার জুমগাঁও-মোকামছড়া সীমান্তে ঘটনাটি ঘটে।

- Advertisement -

তবে গুলিবিদ্ধরা কি কারণে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ করেছিল তা জানা যায়নি।

- Advertisement -
google news follower

গুলিবিদ্ধরা হলেন-দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া গ্রামের ওয়াজিদ মিয়ার ছেলে মাসুক মিয়া (৪০) ও তার ছোট ভাই ইমান আলী (৩৫), একই গ্রামের আজাদ মিয়ার ছেলে নয়ন মিয়া (৩৫) ও ঝুমগাঁও গ্রামের আজিজ মিয়ার ছেলে সুমন মিয়া (৩২)।

স্থানীয় লোকজন জানান, সোমবার সন্ধ্যার পরে ঝুমগাঁও-মোকামছড়া সীমান্তে ভারতীয় খাসিয়াদের সুপারিবাগান হতে অনুমানিক ২৫০টি সুপারির চারা চুরি করে নিয়ে আসার চেষ্টা করে।

- Advertisement -
islamibank

এ সময় ভারতীয় খাসিয়ারা দেখে ফেলে এবং তাদের উপর গুলি ছুড়তে থাকে। এতে গুলিতে আহত হন তারা।

এ ব্যাপারে বিজিবির সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুবুর রহমান বলেন, সোমবার সন্ধ্যার পর দোয়ারাবাজার উপজেলার জুমগাঁও সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

তারা চিকিৎসার জন্য সিলেটে রওনা হয়েছে বলে জানা গেছে। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, গুলিবিদ্ধরা সন্ধ্যার পর সীমান্ত এলাকায় অবস্থান করছিলেন। তবে কি কারণে গুলি ছোড়ার মতো ঘটনা ঘটেছে তা খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জয়নিউজ/টিটি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ