রমজানের বাজার সামাল দিতে এস আলম সুগার মিলসহ বন্ধ কারখানা চালুর দাবি শ্রমিকদের

অনলাইন ডেস্ক

আসন্ন রমজানে চিনির চাহিদা মেটাতে এস আলম সুগার মিলসহ বন্ধ হয়ে যাওয়া সংশ্লিষ্ট কারখানাগুলো দ্রুত চালুর দাবি জানিয়েছেন শ্রমিকেরা।

- Advertisement -

কারখানা বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়া শ্রমিকেরা জীবিকা ফিরে পাওয়ার পাশাপাশি রমজানের বাজারে চিনির সরবরাহ স্বাভাবিক রাখার স্বার্থে এসব কারখানা চালুর আহ্বান জানিয়েছেন।

- Advertisement -
google news follower

সোমবার (১৬ নভেম্বর) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলীর মইজ্জারটেক এলাকায় বিক্ষোভ মিছিল করেন তাঁরা।

এ সময় ‘দাবি মোদের একটাই, কারখানা খোলা চাই’, ‘রমজানের চাহিদা মেটাতে এস আলম সুগার মিল চালু করো’-এমন নানা স্লোগানসংবলিত প্ল্যাকার্ড হাতে মিছিলে অংশ নেন শ্রমিকেরা।

- Advertisement -
islamibank

মিছিলটি মইজ্জারটেক থেকে শুরু হয়ে শাহ আমানত সেতু অতিক্রম করে চট্টগ্রাম নগরের দিকে যায়।

পরে শ্রমিকেরা নগরের আদালত এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমবেত হন। সেখানে তাঁদের একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়।

স্মারকলিপি দেওয়ার সময় শ্রমিকেরা জানান, এস আলম সুগার মিলসহ সংশ্লিষ্ট যেসব কারখানায় তাঁরা কাজ করতেন, সেগুলো বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা কর্মহীন হয়ে পড়েছেন।

দীর্ঘদিন ধরে আয়-রোজগার বন্ধ থাকায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাঁদের।

শ্রমিকদের দাবি, একদিকে কারখানা বন্ধ থাকায় তাঁরা জীবিকা হারিয়েছেন, অন্যদিকে আসন্ন রমজানে চিনির চাহিদা মেটানোর বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এ পরিস্থিতিতে জনস্বার্থ ও শ্রমিকদের জীবিকার কথা বিবেচনা করে দ্রুত বন্ধ কারখানাগুলো চালুর জন্য সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।

শ্রমিকেরা জানান, তাঁদের মূল দাবি-এস আলম সুগার মিলসহ বন্ধ হয়ে যাওয়া সংশ্লিষ্ট কারখানাগুলো দ্রুত চালু করা।

এতে তাঁরা কর্মসংস্থান ফিরে পাওয়ার পাশাপাশি আসন্ন রমজানে চিনির চাহিদা পূরণেও ভূমিকা রাখতে পারবেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ