ইংল্যান্ড দলে বাংলাদেশি বংশোদ্ভূত রবিন দাস

চলতি ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার লর্ডস টেস্টে অভিষেক হয়ে গেল বাংলাদেশি বংশোদ্ভূত রবিন জেমস দাসের।

- Advertisement -

বৃহস্পতিবার (২ জুন) ম্যাচের প্রথম দিন বদলি ফিল্ডার হিসেবে মাঠে নামতে হয়েছে ২০ বছর বয়সী এ তরুণকে।

- Advertisement -
google news follower

নিউজিল্যান্ডের ইনিংসের ৩৮তম ওভারে চোট পেয়ে মাঠ ছাড়েন অভিষিক্ত পেসার ম্যাথু পটস। কিন্তু ইংল্যান্ডের স্কোয়াডে ছিল না আর কোনো বাড়তি খেলোয়াড়। তাই স্কোয়াডের বাইরে থাকা এসেক্স কাউন্টি ক্লাবের তরুণ ব্যাটার রবিন দাসকেই নামিয়ে দেয়া হয় বদলি হিসেবে।

অবশ্য বেশিক্ষণ মাঠে থাকতে হয়নি রবিনকে। ৩৮তম ওভারের দ্বিতীয় বলে মাঠে নামেন রবিন। সেই ওভার শেষ হতেই ব্রড ফেরেন মাঠে। ফলে উঠে যেতে হয় রবিনকে। তবে মাত্র ৪ বলের জন্য হলেও ক্রিকেটের ঐতিহাসিক ভেন্যুতে অন্যরকম অভিষেকের স্বাদই পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত এ ক্রিকেটার।

- Advertisement -
islamibank

এদিকে লর্ডসে ফিল্ডিং করতে নামার পর এসেক্স কাউন্টি ক্লাব টুইটারে রবিনকে শুভেচ্ছাও জানিয়েছে।

রবিনের বাবার নাম মৃদুল দাস। গ্রামের বাড়ি সিলেটের সুনামগঞ্জ। তবে রবিনের জন্ম, বেড়ে ওঠা সবই ইংল্যান্ডের লেটনস্টোনে। সেখানেই তার ক্রিকেটে হাতেখড়ি। ২০ বছর বয়সী রবিন পড়াশোনা করছেন ব্রেন্টউড স্কুলে। বর্তমানে এসেক্স কাউন্টি ক্লাবে খেলছেন তিনি।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ