সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক সম্পন্ন

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে সার্কভুক্ত দেশগুলোর সমন্বয়ে গঠিত দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ মানবাধিকার সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠান আজ রোববার সম্পন্ন হয়েছে।

- Advertisement -

অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়।

- Advertisement -
google news follower

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি, জয় নিউজ প্রকাশক ও সম্পাদক অহিদ সিরাজ চৌধুরী স্বপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক সম্পন্ন

- Advertisement -
islamibank

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীন আক্তার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের সভাপতি ডাঃ শেখ শফিউল আজম ও বিশিষ্ট লেখক, কবি ও প্রাবন্ধিক মোঃ ইকবাল হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক জাফর ইকবাল।

জেএন/এফও/কেকে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ