ঘূর্ণিঝড় মানদৌসে লণ্ডভণ্ড তামিলনাড়ু,নিহত ৪

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মানদৌস’র আঘাতে লণ্ডভণ্ড করে দিয়েছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ু। এতে ১৮৫টি বাড়ি ও কুঁড়েঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

- Advertisement -

ঘূর্ণিঝড়ে রাজ্যের রাজধানী চেন্নাইয়ে ৪ শতাধিক গাছ উপড়ে পড়েছে। এখন পর্যন্ত অন্তত ৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। তাছাড়া ঘূর্ণিঝড়ের সময় প্রবল বর্ষণের কারণে রাজ্যের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা এবং বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

- Advertisement -
google news follower

শনিবার তামিলনাড়ুর রাজ্য সরকারের জ্যেষ্ঠ এক কর্মকর্তা মানদৌসের আঘাতে ক্ষয়ক্ষতির এই তথ্য জানিয়েছেন বলে খবর দিয়েছে রয়টার্স।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন বলেছেন, রাজ্যের উপকূলীয় এলাকায় শুক্রবার গভীর রাতে আঘাত হানতে শুরু করে ঘূর্ণিঝড় মানদৌস। এতে ১৮৫টি বাড়ি ও কুঁড়েঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড়ে রাজ্যের রাজধানী চেন্নাইয়ে ৪০০টি গাছ উপড়ে পড়েছে।

- Advertisement -
islamibank

তিনি বলেন, দুর্যোগ ও ত্রাণ কর্মীসহ প্রায় ২৫ মানুষ ত্রাণ কাজে নিয়োজিত রয়েছেন। ঘূর্ণিঝড়ের আগাম সতর্কতা হিসাবে রাজ্যের ২০১টি ত্রাণ শিবিরে ৯ হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল।

মানদৌসে ক্ষতিগ্রস্ত কিছু এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আমরা এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করছি।

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মানদৌস শ্রীলঙ্কা উপকূল অতিক্রম করার সাথে সাথে কিছুটা দুর্বল হয়ে তামিলনাড়ুতে আছড়ে পড়ে। এর আগে, শ্রীলঙ্কার সরকার এই ঝড়ের কারণে সৃষ্ট তীব্র বায়ু দূষণ থেকে শিক্ষার্থীদের রক্ষায় শুক্রবার শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ করে দেয়।

শনিবার ভারতের আবহাওয়া বিভাগ এক টুইট বার্তায় বলেছে, ঘূর্ণিঝড় মানদৌস ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ