কর্ণফুলীতে মা-ছেলে খুনের ঘটনায় মামলা, গ্রেফতার ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় জায়গা জমির বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মা ও ছেলেকে খুনের ঘটনায় কর্ণফুলী থানায় মামলা দায়ের করা হয়েছে।

- Advertisement -

আজ (২৬ এপ্রিল) বুধবার দুপুরে নিহত হোসনেরা বেগমের বড় ছেলে জাফর আহমদ (৩২) বাদী হয়ে প্রতিবেশী মো. মহসীনকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখ করে কর্ণফুলী থানায় মামলা করেছেন।

- Advertisement -
google news follower

মামলায় অভিযুক্তরা হলেন, শিকলবাহা ইউনিয়নের ২ নং ওয়ার্ড ব্লকপাড় এলাকার ইসমত হাজী বাড়ির মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. মহসীন (৪০), মো. মোসলেম (৩৮), মো. মুরাদ (২৮), মোহাম্মদ টিপু (২২) ও মোহাম্মদ ইমরান (২০) ও মৃত মোহাম্মদ আলীর স্ত্রী আলতাজ বেগম (৬০), মো. বাবুল মিয়ার স্ত্রী ছেনোয়ারা বেগম (৩৬), মৃত নবীর আহমদের ছেলে মো. বাবুল মিয়া (৪০) উভয়ের বাড়ি বাকলিয়া রাজাখালী সিরোজের বাড়ি, জামাল আহমদের স্ত্রী মনোয়ারা বেগম (৪২), জামাল আহমদ (৪৫), আনার আহমদ (৩৫) উভয়ই পিতা মৃত কামাল আহমদ, দ্বীপকালার মোড়ল এলাকার আব্দুর সবুরের ছেলে মো. সাজ্জাদ (২২), মৃত মোহাম্মদ আলীর মেয়ে খাইরুন নেছা সোমা (১৮), মো. মহসীনের স্ত্রী ডেইজী আক্তার (৩২) ও মো. মোসলেমের স্ত্রী জেবু আক্তার (২৫)।

এ ঘটনায় পুলিশ চার জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, আলতাজ বেগম (৬০), ছেনোয়ারা বেগম (৩৬), বাবুল মিয়া (৪০) ও খাইরুন নেছা সোমা (১৮)।

- Advertisement -
islamibank

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, আজ দুপুরে মামলা রেকর্ড হওয়ার পর এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারেও পুলিশের অভিযান চলছে।

মামলার বিবরণে উল্লেখ্য করা হয়, বাড়ির সীমানাপ্রাচীর নির্মাণ নিয়ে হোসনে আরা বেগমের পরিবারের সঙ্গে প্রতিবেশী মো. মহসিন ও তাঁর ভাই মো. মুসলিম পরিবারে গত ৫ ও ১০ এপ্রিল ঝগড়া হয়। এ ঘটনায় আদালতে মামলা করে হোসনে আরা বেগমের পরিবার।

এর জেরে গত মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে আবারও দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন হোসনে আরা বেগম ও তাঁর ছেলে পারভেজকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা করে।

এ ঘটনায় হোসনে আরা বেগমের দুই ছেলে মো. আরজু (২২) এবং মো. সিফাত (১৫) আহত হয়েছেন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মামলার বাদি জাফর আহমদ বলেন, ‘সীমানাপ্রাচীর করা নিয়ে আমার মা ও মেজ ভাইকে কুপিয়ে হত্যা করেছেন মামলার আসামিরা। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানাই।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ