বোয়ালখালীতে মুজাদ্দেদীয়া সম্মেলন

বোয়ালখালীতে হযরত ইমামে রব্বানী মুজাদ্দিদ আল্ফেছানীর (রহ.) ঈছালে ছাওয়াব মাহফিল ও মুজাদ্দেদীয়া সম্মেলনে বক্তারা একথা বলেন। শুক্রবার (৯ নভেম্বর) দুপুর ৩টায় আন্জুমানে তবলীগে শরীয়ত ত্বরীকত শাকপুরা এ আয়োজন করে।

- Advertisement -

শাকপুরা দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত মুজাদ্দেদীয়া সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মঈন উদ্দিন খান বাদল। শাকপুরা দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ পীরে ত্বরিকত শাহ মাওলানা নুর মোহাম্মদ মোজাদ্দেদীর সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জমিয়তুল ফালাহ্ মসজিদের সাবেক নায়েবে খতিব মাওলানা নুর মোহাম্মদ ছিদ্দিকী।

- Advertisement -
google news follower

মাদ্রাসার ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ শাহ আমানত উল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাওলানা এমদাদুল হক মুনিরী, হযরত আয়েশা (রহ.)দাখিল মাদ্রাসার সুপার রেজাউল করিম আজিজি, মাওলানা জহিরুল ইসলাম হক্কানী ও অধ্যাপক মহসিন উদ্দীন।

মাহফিলে আখেরী মোনাজাত পরিচালনা করেন দরবারে মুজাদ্দেদীয়া মুছাবিয়া সাজ্জাদানশীন শাহ মাওলানা নঈম উদ্দীন মুজাদ্দেদী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মো. ইউনুচ, উপজেলা সভাপতি মনির উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইউনুচ, মাদ্রাসা গভর্নিংবডির সভাপতি মো. জাফর আহমদ সিদ্দিকী ও পল্লী বিদ্যুৎ সমিতি বোয়ালখালীর ডিজিএম রফিকুল ইসলাম আজাদ।

জয়নিউজ/মাসুদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ