কবিগুরু রবিঠাকুরের বেশে অনুপম খের

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখা যাবে বড় পর্দায়। রবি ঠাকুর হয়ে আসছেন বলিউড অভিনেতা অনুপম খের। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও শেয়ার করেন বলিউড অভিনেতা অনুপম খের।

- Advertisement -

ভিডিওতে দেখা যায়, দাঁড়িয়ে আছেন তিনি, লম্বা সাদা চুল, দাড়িতে আলখাল্লা পরা এক ব্যক্তি। প্রথম দেখায় যে কেউই ভাববেন এটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।

- Advertisement -
google news follower

অনুপম খের জানিয়েছেন, তার আসছে সিনেমায় রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করবেন তিনি। ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, অভিনেতা তার ৫৩৮তম সিনেমায় রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে আসছেন।

জানা যায়, কয়েক মাস আগে শান্তিনিকেতনে এসেছিলেন অনুপম। বোলপুর থেকে শেয়ার করেছিলেন নানা ভিডিও ও ছবি। সেখানে দেখা গিয়েছিল বিশ্ব ভারতীর ছাত্র-ছাত্রীদের সঙ্গে রবীন্দ্রসংগীত গাইতে।

- Advertisement -
islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ