কাপ্তাই হ্রদে ডুবে দুই শিশুর মৃত্যু

দেশজুড়ে ডেস্ক :

রাঙ্গামাটি সদর উপজেলার টিটিসি এলাকায় কাপ্তাই হ্রদে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে।

- Advertisement -

দুই শিশুর নাম নোবেল চাকমা (৬) ও স্টেলা চাকমা (৬)।

- Advertisement -
google news follower

স্থানীয় বাসিন্দা নলিন চাকমা বলেন, মঙ্গলবার দুপুর ১টার দিকে বাচ্চা দুটোকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির এক পর্যায়ে কাপ্তাই হ্রদের মধ্যে শিশুদের পায়ের জুতো ভাসতে দেখা যায়।

পরে স্থানীয়রা পানিতে নেমে দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

- Advertisement -
islamibank

রাঙ্গামাটি পৌরসভার প্যানেল মেয়র ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর কালায়ন চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, টিটিসি রোড এলাকায় কাপ্তাই হ্রদের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর হয়েছে। এই ঘটনাটি খুবই দুঃখজনক।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ