দেড় কোটি টাকার হেরোইন কোথায় নিচ্ছিলেন হোসনেয়ারা?

অপরাধ ডেস্ক :

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দড়িসোম গ্রামের নুর হোসেনের স্ত্রী হোসনেয়ারা বেগম। বয়স ষাট বছর।

- Advertisement -

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে কালীগঞ্জ উপজেলার শিমুলিয়া থেকে মাদকের একটি বড় চালান নিয়ে ধরা পড়েছে এ নারী।

- Advertisement -
google news follower

কাজের বুয়া সেজে প্রায় দেড় কোটি টাকা মূল্যের হেরোইন রাজশাহী থেকে ঢাকা নেওয়ার পথে গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সূত্রে জানতে পারি, রাজশাহী থেকে মাদকের একটি বড় চালান ঢাকায় যাচ্ছে।

- Advertisement -
islamibank

পরে এসআই হুমায়ুনের নেতৃত্বে একটি দল গাজীপুরের কালীগঞ্জ উপজেলার শিমুলিয়ায় অভিযান চালায়। সেখানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সন্দেহভাজন এক বৃদ্ধা নারীকে তল্লাশি করা হয়।

এ সময় তার হাতে থাকা শপিং ব্যাগ থেকে ১৫টি হেরোইনের পোটলা উদ্ধার করা হয়। যেগুলোর ওজন ১ কেজি ৩০০ গ্রাম, যার বাজারমূল্য দেড় কোটি টাকা।

পরে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়। কাজের মহিলা বেশে মাদকদ্রব্য নিয়ে যাচ্ছিল সে। কালীগঞ্জসহ বেশ কয়েকটি স্থানে তার একাধিক বাড়ি রয়েছে।

গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক বয়স্ক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার থেকে ১ কেজি ৩০০ গ্রাম হেরোইন পাওয়া গেছে, যার বাজারমূল্য আনুমানিক দেড় কোটি টাকা।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রাজশাহী থেকে ঢাকা ও আশপাশে চালান দেওয়ার জন্য তিনি হেরোইন নিয়ে যাচ্ছিলেন।

আমরা আদালতে তার রিমান্ড চাইবো। এতে তার সঙ্গে আর কারা জড়িত আছে তা জানতে চাইবো। তার বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ