দুর্বল ৫ ব্যাংককে হাজার কোটি টাকা দিচ্ছে ৬ সবল ব্যাংক

অর্থনীতি ডেস্ক :

আর্থিকভাবে সংকটাপন্ন পাঁচটি ব্যাংককে তারল্য সহায়তা হিসেবে ১ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে শক্তিশালী ছয়টি ব্যাংক।

- Advertisement -

বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির মাধ্যমে এ সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার (২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়।

- Advertisement -
google news follower

গত ২২ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক একটি বিশেষ উদ্যোগের ঘোষণা দেয়। সেখানে বলা হয়, আর্থিকভাবে শক্তিশালী ব্যাংকগুলো সীমিত সময়ের জন্য আমানত রাখার মাধ্যমে দুর্বল ব্যাংকগুলোকে ঋণ দিয়ে সহায়তা করবে।

যদিও কোনো ব্যাংককে অংশগ্রহণ করতে বাধ্য করা হয়নি। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ পরিশোধের গ্যারান্টি শক্তিশালী ব্যাংকগুলোকে আশ্বস্ত করেছে। ফলে তারা এই সহায়তা দিতে উৎসাহিত হয়েছে।

- Advertisement -
islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ