মৃত গৃহবধূর স্বামীর অভিযোগ!

সমিতির কিস্তি আদায়ে চাপ ও লাঞ্ছনায় নারী ফিল্ড অফিসারের আত্মহনন

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খরণদ্বীপপাল পাড়ায় শুক্লা দে টিকলি (৩৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।

- Advertisement -

শনিবার (৪ জানুয়ারি) দিবাগত রাতে বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত শুক্লা দে ওই পাড়ার বাসিন্দা সিদুল পালের স্ত্রী। তাদের সংসারে ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

- Advertisement -
google news follower

সে রুপসা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড নামের একটি আর্থিক প্রতিষ্ঠানে ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

আত্মহত্যার কারণ সম্পর্কে বলতে গিয়ে শুক্লার স্বামী সিদুল অভিযোগ করে বলেন, রুপসা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড থেকে শুক্লাকে গেল দুমাস ধরেই ‘টার্গেট’ পূরণের লক্ষ্য দিয়ে অফিসে ডেকে নিয়ে নানা অজুহাতে হেনস্থা করে আসছিলো সংস্থাটির উর্ধ্বতন কর্মচারীরা।

- Advertisement -
islamibank

তিনি আরও বলেন, গত নভেম্বর মাসে ১৫ হাজার বেতনের মধ্যে সংস্থাটির অনাদায়ী কিস্তির টাকা হিসেবে ৬ হাজার টাকা কেটে রাখেন। তাছাড়া শুক্লাকে।পটিয়ার ধলঘাট এলাকায় বদলি করে এবং অফিসে ডেকে হেনস্তা করে আসছিলো সংস্থার কর্মকর্তারা।

এনিয়ে মানসিক ভাবে ভেঙে পড়ে এবং কাজের অতিরিক্ত চাপ সইতে না পেরে শুক্লা আত্মহননের পথ বেছে নেন। বিকেলে ঘরের রান্না ঘরে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, খবর পেয়ে গত শনিবার রাতে ঘটনাস্থলে পৌছে নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।

আজ রবিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্লার পরিবারের পক্ষ থেকে অভিযোগ অনুযায়ী মামলা নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করা হবে জানায় ওসি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ