আবুল বশর আবুর মায়ের ইন্তেকালে বিভিন্ন মহলের শোক

অনলাইন ডেস্ক

দেশের বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও দানশীল ব্যক্তিত্ব, বশর গ্রুপের চেয়ারম্যান এবং সাতকানিয়া সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আবুল বশর আবুর মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন সংগঠন ও শ্রেণি-পেশার মানুষ।

- Advertisement -

উল্লেখ্য, আলহাজ্ব সফিয়া বেগম গত ৮ ফেব্রুয়ারি ভোরে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। ঐদিন দুপুর ১টায় চট্টগ্রামের সিডিএ ১৬ নাম্বারে প্রথম জানাজা এবং বিকেল ৫টায় সাতকানিয়ার ঢেমশা গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

- Advertisement -
google news follower

বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ শোকবার্তায় মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তাঁর বিদেহী আত্মার শান্তির জন্য সকলকে দোয়ার অনুরোধ জানানো হয়েছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ