চন্দনাইশে নোংরা পরিবেশে খাবার তৈরি: জরিমানা গুণল বেকারি

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ১নং ওয়ার্ড বদুর পাড়া রাস্তা মাথা এলাকার মা-বাবার দোয়া নামে এক বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

- Advertisement -

নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং পণ্যের গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকার দায়ে জরিমানা করা হয়।

- Advertisement -
google news follower

আজ শনিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমার নের্তৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

তিনি বলেন, ‘নোংরা পরিবেশে রুটি, কেকসহ নানা খাবার তৈরি করা হচ্ছিল। পাশাপাশি ওই বেকারির তৈরি পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছিল না।

- Advertisement -
islamibank

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ওই বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানে উপজেলা স্যানিটারি ইনস্পেক্টর মাজেদা বেগম, চন্দনাইশ থানা পুলিশের একটি টিম ও ভূমি অফিসের কর্মচারীরা সহযোগিতা করেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ