শিক্ষকদের দাবির সঙ্গে নীতিগতভাবে একমত বিএনপি

অনলাইন ডেস্ক

বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দাবিতে এক সপ্তাহ ধরে আন্দোলন করছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। শিক্ষকদের এসব দাবির সঙ্গে নীতিগতভাবে একমত হওয়ার কথা জানিয়েছে বিএনপি।

- Advertisement -

পাশাপাশি দলের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষকদের যুক্তিসঙ্গত আন্দোলনকে পুঁজি করে পতিত স্বৈরাচারের সহযোগীরা যদি পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তবে বিএনপি তা প্রতিহত করবে।

- Advertisement -
google news follower

শনিবার (১৮ অক্টোবর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিএনপির মিডিয়া সেল থেকে বিবৃতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম বলেন, দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত।

- Advertisement -
islamibank

সর্বস্তরের শিক্ষকদের জন্য আমাদের অগ্রাধিকার হলো—যুক্তিসঙ্গত আর্থিক সুবিধার নিশ্চয়তাসহ চাকরির নিরাপত্তা, শিক্ষকদের সর্বোচ্চ সামাজিক মর্যাদা এবং তাদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি। কারণ আমরা বিশ্বাস করি, রাষ্ট্র ও রাজনীতির সংস্কার কিংবা নাগরিক উন্নয়নে আমরা যত উদ্যোগই গ্রহণ করি না কেন, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং শিক্ষকদের আর্থসামাজিক নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা না গেলে কখনোই কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, জনগণের ভোটে বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে, রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণ এবং সব শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ক্রমে জাতীয়করণের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার ক্ষেত্রে বিএনপির কোনো দ্বিমত নেই।

বিবৃতিতে মির্জা ফখরুল আরও বলেন, তবে শিক্ষকদের যুক্তিসঙ্গত আন্দোলনকে পুঁজি করে পতিত স্বৈরাচারের সহযোগীরা যদি পরিকল্পিত বিশৃঙ্খলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে আসন্ন নির্বাচনের পথে সুষ্ঠু গণতান্ত্রিক উত্তরণে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা চালায়, তবে সেটি প্রতিহত করার ক্ষেত্রে বিএনপি কোনো নমনীয়তা প্রদর্শন করবে না।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ