সীমান্তে বিজিবির অভিযান: ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

অনলাইন ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ১১ লক্ষ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) সুলতানপুর ব্যাটালিয়ন।

- Advertisement -

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ অক্টোবর) দিনব্যাপী পরিচালিত এক বিশেষ অভিযানে প্রায় ১ কোটি ৭০ লক্ষ টাকা মূল্যের ভারতীয় উন্নতমানের শাড়ি এবং ৪০ লক্ষ ৯৫ হাজার টাকা মূল্যের একটি পিকআপসহ ভারতীয় বাসমতি চাল জব্দ করা হয়।

- Advertisement -
google news follower

এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জিয়াউর রহমান বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বদা অব্যাহত রয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ