কক্সবাজারে ১ লাখ ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক

অনলাইন ডেস্ক

কক্সবাজারে বিজিবির পৃথক অভিযানে এক লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

- Advertisement -

আটককৃদের একজন বালুখালী এফডিএমএন ক্যাম্প-১১, ব্লক এ-১২-এর বাসিন্দা মীর আহমদের ছেলে মো. নুরুল আমিন (২৪)। অপরজন মহেশখালী উপজেলার কুতুবজম পূর্বপাড়ার বজল মিয়ার ছেলে মীর মোশাররফ হোসেন জিসান (২৮)।

- Advertisement -
google news follower

উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং বিওপির বিশেষ টহলদল সীমান্ত পিলার বিআরএম-১৭ সংলগ্ন এলাকায় অভিযান চালায়।

এ সময় নাফ নদ পার হয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে নুরুল আমিনকে আটক করা হয়। তার কাছ থেকে লুঙ্গিতে মোড়ানো প্যাকেটের ভেতর ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

- Advertisement -
islamibank

অন্যদিকে, একই দিন বিকালে মেরিন ড্রাইভের রেজুখাল চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ মীর মোশাররফ হোসেন জিসানকে আটক করে বিজিবি।

টেকনাফগামী একটি চান্দের গাড়ির চালকের সিটের নিচে অভিনব কায়দায় ইয়াবাগুলো লুকানো ছিল। এ সময় গাড়িটি ও একটি REDMI NOTE 12 5G স্মার্টফোন জব্দ করা হয়।

বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম বলেন, আটক ব্যক্তিদের ও জব্দকৃত মালামাল আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ