৯০ হাজার পিস ইয়াবা নিয়ে র‌্যাবের জালে ধরা নারী-পুরুষ

অনলাইন ডেস্ক

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মিঠাপানিরছড়া এলাকা থেকে ৯০ হাজার পিস ইয়াবাসহ এক নারী ও এক পুরুষ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -

গোপন সোর্সের তথ্য পেয়ে মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে র‌্যাব-১৫ এর বিশেষ টিম অভিযান পরিচালনা করে এসব ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

- Advertisement -
google news follower

গ্রেপ্তারকৃতরা হলো- টেকনাফ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মিঠাপানিরছড়া গ্রামের আবদুর রহিমের পুত্র আব্দুল্লাহ (২৭) এবং ছৈয়দ আহমদের স্ত্রী আনোয়ারা বেগম (২২)।

র‌্যাব-১৫’র সহকারী পরিচালক (মিডিয়া) আ.ম. ফারুক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ