শহীদ ওসমান হাদির কবর জিয়ারতে তারেক রহমান

অনলাইন ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থানের আলোচিত ছাত্রনেতা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে শাহবাগে উপস্থিত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

- Advertisement -

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে তিনি গুলশানের বাসভবন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে যাত্রা করেন।

- Advertisement -
google news follower

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছে তিনি শহীদ ওসমান হাদির কবরের পাশে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করবেন এবং তার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করবেন। এ সময় বিএনপির জ্যেষ্ঠ নেতারাও তার সঙ্গে উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

কবর জিয়ারত শেষে তারেক রহমান নির্বাচন কমিশন কার্যালয়ে যাবেন। সেখানে তিনি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) গ্রহণ ও ভোটার হিসেবে নিবন্ধনের আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করবেন।

- Advertisement -
islamibank

এরপর বিকেলে তিনি রাজধানীর পঙ্গু হাসপাতালে গিয়ে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের খোঁজখবর নেওয়ার কথা রয়েছে।

এর আগে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, শনিবার নির্বাচন কমিশনে গিয়ে ভোটার নিবন্ধনের আবেদন করবেন তারেক রহমান।

এ বিষয়ে গত সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের অবহিত করেন।

সালাহউদ্দিন আহমদ জানান, শনিবার নির্বাচন কমিশন কার্যালয় খোলা থাকবে এবং ওইদিনই তারেক রহমানের ভোটার হওয়া, ভোটার আইডি ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সব আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে তারেক রহমান ধারাবাহিক রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তার দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ