চট্টগ্রাম-ঢাকায় ভূকম্পন অনুভূত

অনলাইন ডেস্ক

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম ও রাজধানী ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

- Advertisement -

এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৫১৬ কিলোমিটার দূরে মিয়ানমারের রাখাইনে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬।

- Advertisement -
google news follower

রাত ৯টা ৩৪ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। মাই আর্থকোয়েক অ্যালার্টের তথ্য অনুযায়ী, এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ৬২.৭ কিলোমিটার গভীরে।

ঢাকা ও চট্টগ্রাম ছাড়াও দেশের আরও কোথাও এই ভূকম্পন অনুভূত হয়েছে কি না তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

- Advertisement -
islamibank

এই ভূমিকম্প নিয়ে আজ দু’দফা কেঁপে উঠলো দেশ। এর আগে ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে একবার ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১। ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার কলারোয়ায়।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ