সিকিমে দফায় দফায় ভূমিকম্প, কেঁপে উঠলো বাংলাদেশও

অনলাইন ডেস্ক

ভারতের সিকিম রাজ্যে কয়েক ঘণ্টার ব্যবধানে একাধিক ভূমিকম্পে কেঁপে উঠেছে বিভিন্ন এলাকা। এসব কম্পনের প্রভাব অনুভূত হয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলেও।

- Advertisement -

আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, সিকিমের গ্যাংটক, নামচি ও মাঙ্গান এলাকায় অন্তত আট থেকে দশবার ভূমিকম্প অনুভূত হয়েছে।

- Advertisement -
google news follower

বাংলাদেশে বিশেষ করে রংপুর বিভাগের কয়েকটি জেলায় তীব্র কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এবং যুক্তরাষ্ট্রের ইউএসজিএস জানায়, বৃহস্পতিবার রাত ১টা ৩৯ মিনিটে প্রথম বড় কম্পনটি হয়, যার মাত্রা ছিল ৪.৬।

- Advertisement -
islamibank

এরপর রাত ২টা ২০ মিনিটে ৪.৪ এবং ভোর ৩টা ১১ মিনিটে ৪.০ মাত্রার আরও দুটি ভূমিকম্প রেকর্ড করা হয়।

ভোর ৬টা পর্যন্ত আরও পাঁচ থেকে ছয়টি ছোট আফটারশক অনুভূত হয়েছে। ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ৫ থেকে ১০ কিলোমিটার গভীরে।

ভূতাত্ত্বিকরা জানান, হিমালয় অঞ্চলের এই এলাকা একটি সক্রিয় ফল্ট লাইনের ওপর অবস্থিত।

বড় কম্পনের পর ধারাবাহিক আফটারশক হওয়াকে স্বাভাবিক বলেই মনে করছেন তারা।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ