বাইক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বন্ধুর

অনলাইন ডেস্ক

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধু নিহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেল সড়কে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রলির সঙ্গে সংঘর্ষে পড়ে।

- Advertisement -

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার সিপাহিপাড়া-দিঘিরপাড় সড়কের যশলং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

নিহতরা হলেন তুর্জয় মাঝি (২৮), হোসাইন মোহাম্মদ সাকিব (২৭) ও মো. সানিয়াত (২৯)।

স্থানীয় সূত্র জানায়, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রলির ভেতরে ঢুকে পড়ে।

- Advertisement -
islamibank

এতে ঘটনাস্থলেই মো. সানিয়াত ও হোসাইন মোহাম্মদ সাকিবের মৃত্যু হয়।

গুরুতর আহত অবস্থায় তুর্জয় মাঝিকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আতাউল করিম জানান, তুর্জয় মাঝি নামের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে।

এতে ঘটনাস্থলে দুজন নিহত হন এবং আরেকজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ