র‌্যাব-ডিজিএফআই বিলুপ্তি চাইলেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম

অনলাইন ডেস্ক

র‌্যাব ও ডিজিএফআই বিলুপ্তি চেয়েছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া।

- Advertisement -

সোমবার (০৯ ফেব্রুয়ারি) গুমের মামলায় সাবেক সেবা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে স্বাক্ষ্যের জবানবন্দিতে তিনি এ কথা বলেন।

- Advertisement -
google news follower

আজ দ্বিতীয় দিনের সাক্ষ্য শেষে জেরার জন্য ১৮ ফেব্রুয়ারি পরবর্তী দিন ধার্য করা হয়েছে।

সাক্ষ্যের জবানবন্দিতে ইকবাল করিম ভূঁইয়া বলেন, র‌্যাব বিলুপ্ত করতে চেয়েও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে পারা যায়নি।

- Advertisement -
islamibank

তিনি বলেন, আয়নাঘরের মতো অপসংস্কৃতি জন্ম দেওয়ার পর ডিজিএফআই টিকে থাকার বৈধতা হারিয়েছে।

পরে গণমাধ্যমকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, এই বিচারের মাধ্যমে সেনাবাহিনীর আত্মশুদ্ধি হবে। সেনাবাহিনীর কলঙ্ক মুছে যাবে।

ডিজিএফআই এবং র‌্যাবের দায় সেনাপ্রধানের ওপরে আসে না এবং সেনাবাহিনী থেকেও তাদের কোনো নির্দেশনা দেওয়া হয় না বলেও জানান তাজুল ইসলাম।

সরকার পরিবর্তনের সঙ্গে ট্রাইব্যুনালের বিচার বন্ধের কোনো সম্পর্ক নেই বলেও জানান চিফ প্রসিকিউটর।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ