কর্ণফুলীতে পুলিশের অভিযানে ছাত্রলীগ-যুবলীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের কর্ণফুলীতে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের এক সংগঠক এবং যুবলীগের তিন কর্মী ও নেতা রয়েছেন।

- Advertisement -
google news follower

তাঁদের একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কর্ণফুলী থানার মইজ্জারটেক ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

- Advertisement -
islamibank

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শেখ ইরফান (২৫), মো. কামাল উদ্দিন (৪০), মো. ইসকান্দার (৪০) ও মো. বাদশা (৩৬)।

পুলিশ জানায়, শেখ ইরফান চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সংগঠক হিসেবে পরিচিত। মো. কামাল উদ্দিন ও মো. ইসকান্দার যুবলীগের সক্রিয় কর্মী।

অপর গ্রেপ্তার ব্যক্তি মো. বাদশা চট্টগ্রাম মহানগর যুবলীগের পাঁচলাইশ ৩ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক।

পুলিশের ভাষ্য অনুযায়ী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর বিভাগের উপপুলিশ কমিশনার মো. আমিরুল ইসলামের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সোহেল রানা ও সহকারী পুলিশ কমিশনার নাফিস ইনসানের তত্ত্বাবধানে কর্ণফুলী থানার ওসি নূর আহমদের নেতৃত্বে অভিযানে অংশ নেন এসআই মো. শফি উল্লাহসহ পুলিশের একটি দল।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার চারজনকে কর্ণফুলী থানার ১১ নভেম্বর ২০২৬ তারিখের ১৭ নম্বর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৬(২), ৮, ৯ ও ১০ ধারায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ