জাতীয় সংসদের অধিবেশন কক্ষে কালেমার ক্যালিগ্রাফি

অনলাইন ডেস্ক

জাতীয় সংসদ ভবনের মূল অধিবেশন কক্ষে স্পিকারের আসনের ঠিক পেছনের দেয়ালে যুক্ত করা হয়েছে পবিত্র কালেমা তাইয়্যেবার ক্যালিগ্রাফি। চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী সংস্কার কাজের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় এই পরিবর্তন আনা হয়েছে।

- Advertisement -

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করে জানান, সংসদ ভবনের ভেতরে প্রয়োজনীয় সংস্কারের পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে অধিবেশন কক্ষের সামনের উঁচু দেয়ালে আরবি হরফে ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ ক্যালিগ্রাফিটি স্থাপন করা হয়েছে।

- Advertisement -
google news follower

এদিকে প্রথমবারের মতো বুধবার সংসদ সচিবালয়ের নিজ দপ্তরে বসে দাপ্তরিক কাজ সম্পাদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, সকালে প্রধানমন্ত্রী বিএনপির সংসদীয় দলের গুরুত্বপূর্ণ সভায় অংশ নেন। ওই সভায় ত্রয়োদশ সংসদের আসন্ন প্রথম অধিবেশনের প্রস্তুতিসহ বিভিন্ন নীতিনির্ধারণী বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য যে, সংস্কার কাজ শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী এখন থেকে নিয়মিত সংসদ সচিবালয়ের এই কক্ষটি দাপ্তরিক কাজের জন্য ব্যবহার করবেন। সংসদীয় গণতন্ত্রের প্রাণকেন্দ্র হিসেবে সংসদের কার্যক্রম আরও গতিশীল করতেই প্রধানমন্ত্রী তাঁর দাপ্তরিক কাজের কেন্দ্র হিসেবে সংসদ ভবনকে গুরুত্ব দিচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

- Advertisement -
islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ