বাসসের চট্টগ্রাম ব্যুরো প্রধান ও সাংবাদিক নেতা শাহ নওয়াজের জন্মদিনে সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চট্টগ্রাম ব্যুরো প্রধান, বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ শাহ নওয়াজের জন্মদিনে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রামের সর্বস্তরের সাংবাদিকরা।

- Advertisement -

আজ তাঁর জন্মদিনে চট্টগ্রামের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সহকর্মী, বিভিন্ন সাংবাদিক সংগঠন ও শুভাকাঙ্ক্ষীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

- Advertisement -
google news follower

এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমেও দিনভর সহকর্মী ও প্রিয়জনদের ভালোবাসায় সিক্ত হন এই প্রবীণ সাংবাদিক।

শুভেচ্ছা জ্ঞাপনকালে সাংবাদিক নেতারা বলেন, চট্টগ্রামের সাংবাদিকতা জগতে মোহাম্মদ শাহ নওয়াজ একটি অত্যন্ত পরিচিত ও শ্রদ্ধেয় নাম।

- Advertisement -
islamibank

দীর্ঘ কর্মজীবনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি সাংবাদিকদের রুটি-রুজির অধিকার আদায় এবং দাবি আদায়ের আন্দোলনে তিনি সবসময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। নবীন সাংবাদিকদের কাছে তিনি একজন আদর্শ ও অভিভাবকতুল্য ব্যক্তিত্ব।

সহকর্মীরা এই গুণী সাংবাদিকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

উল্লেখ্য, মোহাম্মদ শাহ নওয়াজ দীর্ঘ দিন ধরে অত্যন্ত সুনামের সাথে সাংবাদিকতা পেশায় যুক্ত রয়েছেন।

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ গণমাধ্যমের চট্টগ্রাম ব্যুরো প্রধানের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবে সাংবাদিক সমাজের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

জন্মদিনের এই আনন্দঘন মুহূর্তে সহকর্মীদের ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি এবং সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ