বিয়ের আশ্বাস, গোপন ভিডিও: তরুণীর অভিযোগে গ্রে’প্তার তৌসিফ

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এবং পর্নোগ্রাফি তৈরির অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি তৌসিফ আহমেদকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

মামলা দায়েরের এক দিনের মধ্যেই বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

- Advertisement -
google news follower

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৫ জুন) সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ী টং ফকির মাজার লেইন এলাকায় অভিযান পরিচালনা করে তৌসিফ আহমেদকে গ্রেপ্তার করা হয়।

তিনি ওই এলাকার মৃত আব্দুল হাই ও নুর বেগমের ছেলে।

- Advertisement -
islamibank

মামলার এজাহার সূত্রে জানা গেছে, এক তরুণী গত ২৪ জুন সদরঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(খ) ধারা এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(১)/৮(২) ধারায় মামলা (এফআইআর নং-৩) দায়ের করেন।

অভিযোগে বলা হয়, বিয়ের আশ্বাস দিয়ে তাঁর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন তৌসিফ আহমেদ।

পরবর্তীতে জোরপূর্বক যৌন সম্পর্ক স্থাপন, পর্নোগ্রাফি তৈরি এবং মানসিক নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেন ওই তরুণী।

অভিযোগ পাওয়ার পরপরই তদন্তে নামে পুলিশ। সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফের নেতৃত্বে এসআই (নিঃ) নুর উদ্দিন এবং সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে অভিযুক্তকে গ্রেপ্তার করেন।

পুলিশের ভাষ্য, মামলা দায়েরের পরদিনই অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়।

পরে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয় এবং প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়া শুরু করা হয়।

সদরঘাট থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, অপরাধ দমনে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

কোনো অভিযোগ গুরুত্বহীনভাবে দেখা হয় না। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মামলার অভিযোগের বিষয়ে আদালতের পরবর্তী নির্দেশনা এবং তদন্তের অগ্রগতির ওপর নির্ভর করবে পরবর্তী আইনি কার্যক্রম।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ