পাহাড়ের ঢালে নয়, নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ধসে প্রাণহানির ঘটনার পর আবারও নগরবাসীকে ঝুঁকিপূর্ণ পাহাড় ও পাহাড়ের পাদদেশে বসবাস না করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

- Advertisement -

নগরীর চশমা হিল এলাকায় পাহাড়ধসে নিহত ব্যক্তির বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

- Advertisement -
google news follower

এ সময় নিহতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান মেয়র। পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের এই দুঃসময়ে পাশে থাকার আশ্বাসও দেন।

পরিদর্শনকালে ডা. শাহাদাত হোসেন বলেন, বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে ধারাবাহিকভাবে মাইকিং, প্রচার-প্রচারণা ও সরাসরি অনুরোধ করে আসছে।

- Advertisement -
islamibank

এরপরও অনেক মানুষ পাহাড়ের ঢাল ও পাদদেশে অবস্থান করছেন, যা অত্যন্ত উদ্বেগজনক ও দুঃখজনক।

মেয়র বলেন, “একটি প্রাণও অমূল্য। সাময়িক কষ্ট হলেও সবাইকে নিজেদের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে হবে। কোনো অবস্থাতেই পাহাড়ধসের ঝুঁকি নিয়ে বসবাস করা উচিত নয়।”

তিনি আরও বলেন, আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন সব সময় তাদের পাশে রয়েছে এবং প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে মেয়র বলেন, প্রশাসনের নির্দেশনা মেনে চলতে হবে, গুজবে কান দেওয়া যাবে না এবং পাহাড়ধসের আশঙ্কা দেখা দিলে কোনো ধরনের বিলম্ব না করে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে। তাঁর ভাষায়, সচেতনতা ও সতর্কতাই পারে মূল্যবান প্রাণহানি রোধ করতে।

এ সময় তিনি সংশ্লিষ্ট সব সংস্থার প্রতি পাহাড়ধসপ্রবণ এলাকাগুলোতে নজরদারি আরও জোরদার করার আহ্বান জানান।

পাশাপাশি ঝুঁকিতে থাকা মানুষদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কার্যক্রম অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন।

টানা বর্ষণে পাহাড়ধসের আশঙ্কা বাড়তে থাকায় নগরবাসীকে সতর্ক থাকার পাশাপাশি প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ