শুলকবহরের বাসা থেকে গ্রেপ্তার বিসিএস ক্যাডার, মামলা করেছেন স্ত্রী

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে স্ত্রীর করা যৌতুকের মামলায় ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

গ্রেপ্তার মো. মাকসুদুল হাসান বরগুনার বেতাগী সরকারি কলেজের প্রাণীবিজ্ঞান বিভাগের প্রভাষক।

- Advertisement -
google news follower

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর শুলকবহর এলাকার কালা মুন্সি লেইনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানা পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, মো. মাকসুদুল হাসানের বিরুদ্ধে তার স্ত্রী ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগ এনেছেন।

- Advertisement -
islamibank

এজাহারে অভিযোগ করা হয়, দাবিকৃত যৌতুকের টাকা দিতে না পারায় স্ত্রীকে মানসিক চাপ দেওয়ার পাশাপাশি বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে।

এ ঘটনায় ওই তরুণী তার স্বামীর বিরুদ্ধে মামলা করেন। মামলায় যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার পরিপ্রেক্ষিতেই মাকসুদুল হাসানকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ওসি মো. জাহেদুল ইসলাম বলেন, যৌতুকের মামলায় শুলকবহরের কালা মুন্সি লেইনের বাসা থেকে মাকসুদুল হাসানকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, মামলায় ওঠা অভিযোগের বিষয়ে মাকসুদুল হাসানের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মামলার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তারের পর ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা তৈরি হয়েছে। তবে আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত আসামিকে দোষী হিসেবে বিবেচনা করা যায় না।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ