বাঁশখালীতে নিষিদ্ধ তিন সংগঠনের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বাঁশখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আট নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে সোমবার (২৮ সেপ্টেম্বর) তাদের আদালতে পাঠানো হয়েছে।

- Advertisement -
google news follower

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-আহম্মদ হোসেন (৫৫), জাকের আহাম্মদ (৬০), জাফর আহাম্মদ (৩২), জমির উদ্দিন (২৮), রিয়াজ উদ্দিন (২১), সৈয়দ নুর হৃদয় (২৩), এস এম মোজাম্মেল হক (২২) ও আজাদ মিয়া (১৮)।

পুলিশের দাবি, শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটার প্রস্তুতি নেওয়ার সময় কয়েকজনকে আটক করা হয়। এ সময় দুটি কেকও জব্দ করা হয়েছে।

- Advertisement -
islamibank

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ