হালিশহরে পুলিশের টহল ভ্যান ছিনিয়ে নেওয়া রুবেল গ্রেপ্তার

চুরির লক্ষ্য শুধু গাড়ি, নাকি ছিল অন্য ছক?

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে পুলিশের টহল ভ্যানই চুরি করে নিয়ে গেলেন এক ব্যক্তি। দুপুরে খাবার খেতে গিয়েছিলেন টহল দলের সদস্যরা। সেই সুযোগে তাঁদের চোখের আড়ালে সরকারি গাড়িটি নিয়ে চম্পট দেন তিনি।

- Advertisement -

পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শুরু হয় অভিযান। কয়েক ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয় টহল ভ্যানটি। এরপর শনাক্ত করে গ্রেপ্তার করা হয় রুবেল (৪০) নামের ওই ব্যক্তিকে।

- Advertisement -
google news follower

পুলিশের দাবি, ঘটনাটি নিছক গাড়ি চুরির উদ্দেশ্যে ঘটেনি। এর পেছনে নাশকতার পরিকল্পনা ছিল বলে সন্দেহ করছে তারা। তবে সেই পরিকল্পনার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।

গ্রেপ্তার রুবেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় তাঁর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।

- Advertisement -
islamibank

বুধবার (১৮ নভেম্বর) রাতে চট্টগ্রাম নগরের দেওয়ানহাট মোড় এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করে হালিশহর থানা-পুলিশের একটি বিশেষ দল।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার দুপুরে হালিশহর থানার মোবাইল-৪২ টহল দলের সদস্যরা ছোটপুল পুলিশ লাইনসংলগ্ন পুনাক রেস্টুরেন্টের সামনে সরকারি গাড়িটি রেখে খাবার খেতে যান। দুপুর আড়াইটার দিকে তাঁরা গাড়িটি রেখে রেস্টুরেন্টে প্রবেশ করেন।

খাবার শেষে ফিরে এসে দেখেন, টহল ভ্যানটি সেখানে নেই। আশপাশে খোঁজাখুঁজি করেও গাড়িটির কোনো সন্ধান পাননি তাঁরা। বিষয়টি জানানো হলে শুরু হয় গাড়ি উদ্ধারের তৎপরতা।

ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে পুলিশের সামনে আসে গুরুত্বপূর্ণ সূত্র। ফুটেজে দেখা যায়, বেলা ২টা ৪৩ মিনিটের দিকে এক ব্যক্তি টহল ভ্যানটি নিয়ে চলে যাচ্ছেন। তবে তখন তাঁর পরিচয় জানা যায়নি।

এরপর নগরের বিভিন্ন স্থানে তল্লাশি জোরদার করা হয়। বসানো হয় চেকপোস্ট। পাশাপাশি পুলিশ নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে সমন্বয় করে গাড়িটির অবস্থান শনাক্তের চেষ্টা চলে।

অবশেষে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে কর্ণফুলী থানার ফকিরনিরহাট এলাকায় চুরি যাওয়া টহল ভ্যানটির সন্ধান পাওয়া যায়। গাড়িটি অক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

গাড়ি উদ্ধারের পর ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চালায় পুলিশ। পরে বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে রুবেলের পরিচয় নিশ্চিত করা হয়।

বুধবার রাতেই নগরের দেওয়ানহাট মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে হালিশহর থানা-পুলিশের বিশেষ দল।

রুবেলের বাড়ি কুমিল্লার চান্দিনা থানার মোহনপুর গ্রামে। তিনি শামছুল আলমের ছেলে। চট্টগ্রাম নগরের ধনিয়ালাপাড়া আউলিয়া জামে মসজিদসংলগ্ন এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

পুলিশের ভাষ্য, প্রাথমিকভাবে ঘটনাটির পেছনে নাশকতার উদ্দেশ্য থাকার সন্দেহ করা হচ্ছে। তবে কী ধরনের নাশকতার পরিকল্পনা ছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

রুবেলকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাইয়ের পাশাপাশি এ ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ