প্রবাসী সংযোগ ও কূটনৈতিক বৈঠক: অস্ট্রেলিয়া-মালয়েশিয়া সফরে শফিকুর রহমান

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

- Advertisement -

সফরকালে অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠকের পাশাপাশি দুই দেশে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

- Advertisement -
google news follower

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁর সফরের বিষয়টি জানানো হয়।

- Advertisement -
islamibank

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৬ নভেম্বর পর্যন্ত চলবে এই সফর। এ সময় অস্ট্রেলিয়ার পাশাপাশি মালয়েশিয়াতেও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন জামায়াত আমির।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অস্ট্রেলিয়া সফরে দেশটির সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন ডা. শফিকুর রহমান।

এ ছাড়া সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। মালয়েশিয়াতেও প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন কর্মসূচিতে তাঁর অংশগ্রহণের কথা রয়েছে।

সফরে তাঁর সঙ্গী হয়েছেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এবং বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম।

ঢাকা ছাড়ার সময় বিমানবন্দরে তাঁকে বিদায় জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের আমির ও সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল এবং ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ দলের অন্য নেতারা।

জামায়াতের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সফর শেষে আগামী ২৬ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ