হাটহাজারীতে অগ্নিকাণ্ডে ৬ বসতঘর ভস্মীভূত

হাটহাজারীতে অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর ভস্মীভূত হয়েছে। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চৌধুরী হাট বাজারের পাশে নবীন সাধুর বাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

- Advertisement -

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন উজ্জ্বল পালিত, বাবু পালিত, লিটন পালিত, বাবলা পালিত, চন্দন পালিত ও রনি পালিত।

- Advertisement -
google news follower

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সন্ধ্যায় নবীন সাধুর বাড়িতে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে ৬টি টিনশেড বসতঘর ভস্মীভূত হয়। এতে ঘরে রাখা নগদ অর্থ, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। পরে হাটহাজারী ও বায়েজিদ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে আরো চার পরিবার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাকের হোসেন জয়নিউজকে বলেন, আগুন লাগার খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও বায়েজিদ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

জয়নিউজ/আবু তালেব/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ