লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রামগঞ্জে ৫ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে সোহরাব হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

শুক্রবার (১২ জুলাই) উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোহরাব একই এলাকার ইমাম হোসেনের ছেলে।

- Advertisement -
google news follower

স্কুলছাত্রীর মা জানান, নোয়াপাড়া এলাকায় বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির পাশে মাছ ধরা দেখতে যায় তার মেয়ে। এসময় ৫০ টাকার প্রলোভান দেখিয়ে কৌশলে শিশুটির মুখ চেপে ধরে অজ্ঞাতস্থানে নিয়ে ধর্ষণ করে সোহরাব। তাৎক্ষণিক তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত সোহরাব হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে ওই শিশুর মা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

জয়নিউজ/মনির/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ