৩১ জুলাই ঢাবির উপাচার্য প্যানেল নির্বাচন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৩১ জুলাই এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

- Advertisement -

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ তথ্যটি নিশ্চিত করেছেন।

- Advertisement -
google news follower

এদিকে ঢাবির একাধিক সিনেট সদস্য জানিয়েছেন, মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যায় ঢাবি উপাচার্য মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয় সিনেটের শিক্ষক ও রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধিদের নিয়ে একটি চা-চক্রের আয়োজন করেন। সেখানে উপাচার্য সবাইকে প্যানেল নির্বাচনের তারিখ জানান। ৩১ জুলাই বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রায় দুই বছর সাময়িক ভিত্তিতে দায়িত্ব পালনের পর উপাচার্য প্যানেল নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন ঢাবি উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। এর আগে গত ২৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয়। কিন্তু সেখানেও উপাচার্য প্যানেল নির্বাচনের বিষয়টি এজেন্ডায় ছিল না।

- Advertisement -
islamibank

২০১৭ সালের ৪ সেপ্টেম্বর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. আখতারুজ্জামানকে উপাচার্য পদে সাময়িক নিয়োগ দেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সে সময় তিনি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের (প্রশাসন) দায়িত্বে ছিলেন।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ