১৭ দিনের কোচ মিসবাহ

বিশ্বকাপ শেষে মিকি আর্থারকে বিদায় বলেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নতুন কোচের তালিকায় নাম শোনা যাচ্ছিল অনেকের। তবে পূর্ণমেয়াদের কোচ না পাওয়া পর্যন্ত সরফরাজদের আপৎকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মিসবাহ উল হক।

- Advertisement -

পাকিস্তানের সাবেক এই অধিনায়ক ক্রিকেটারদের নিয়ে ১৭ দিনের প্রাক মৌসুমে সরফরাজদের প্রস্তুতি ক্যাম্পে কোচ হিসেবে ১৭ দিন দায়িত্ব পালন করবেন মিসবাহ উল হক।

- Advertisement -
google news follower

সামনেই শুরু হচ্ছে পাকিস্তানের ব্যস্ত সূচি। যার অধিকাংশই হচ্ছে টেস্ট সিরিজ। সেই ব্যস্ত সূচির জন্যই নিজেদের প্রস্তুত করে নিতে ১৭ দিনের প্রাক প্রস্তুতি ক্যাম্প আয়োজন করতে যাচ্ছে পিসিবি। ২২ আগস্ট শুরু হয়ে এই ক্যাম্প শেষ হবে ৭ সেপ্টেম্বর।

পিসিবির জানিয়েছে, ক্যাম্পটি আয়োজন করা হচ্ছে মূলতঃ ক্রিকেটারদের সামনের ঘরোয়া এবং আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত করে তুলতে।

- Advertisement -
islamibank

জয়নিউজ/পার্থ/পিডি

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ