আমিরের প্রেমে মজেছেন কারিনা!

দুজনেরই আলাদা আলাদা সংসার থাকলেও এরইমধ্যে একে অপরের প্রেমে মজেছেন আমির-কারিনা!

- Advertisement -

অবাক হওয়ার কিছু নেই। প্রেমটা তাদের বাস্তব জীবনের নই। তারা প্রেম করছেন নতুন সিনেমা ‘লাল সিং চাড্ডা’তে। তাই আমির ও কারিনার সম্পর্কের রসায়ন বুঝতে দেখতে হবে লাল সিং চাড্ডা।

- Advertisement -
google news follower

সম্প্রতি ‘লাল সিং চাড্ডা’ নামে একটি সিনেমার শ্যুটিং শুরু করেছেন আমির খান। এই সিনেমায় প্রথমে আমির খানের ছোটবেলার বন্ধু এবং পরে প্রেমিকা হিসেবে অভিনয় করবেন কারিনা কাপুর খান।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আমির-কারিনার ছেলেবেলার ভূমিকায় ছোট কাউকে দিয়ে অভিনয় করানো হবে। কলেজে যাওয়ার পর আমির-কারিনাকে স্ক্রিনে রোমান্স করতে দেখা যাবে।

- Advertisement -
islamibank

ভারতের মোট ১০০টি জায়গায় অর্থাৎ ভারত জুড়ে লাল সিং চাড্ডার শ্যুটিং করা হবে। ইতোমধ্যে পাঞ্জাবে প্রথম অংশের শ্যুটিং শুরু করে দিয়েছেন আমির খান। কয়েকদিনের মধ্যেই আমিরের সঙ্গে শ্যুটিংয়ের সেটে যোগ দেবেন কারিনা। এই সিনেমার জন্য আমির খান ২০ কেজি ওজন কমিয়েছেন।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ