বাড়িতে ফেরা হলো না বাইকারের

রাউজানে নিজ বাড়িতে যাওয়ার পথে স্বপ্নের বাইক কেড়ে নিল সজীব মুৎসুদ্দি (২১) নামে এক বাইকারের প্রাণ।

- Advertisement -

সোমবার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলার হাফেজ বজলুর রহমান সড়কের পাহাড়তলী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

নিহত সজীব পাহাড়তলী মহামুনি গ্রামের সত্যজিৎ মুৎসুদ্দির ছেলে ও চিটাগাং কেবি রাইডারের সদস্য। এছাড়া সজীব পাহাড়তলী ইউনিয়ন ছাত্রলীগের কোষাধ্যক্ষের দায়িত্বে ছিলেন।

স্থানীয়রা জানায়, সোমবার রাত ৯টায় রাঙ্গুনিয়া উপজেলা থেকে নিজ বাড়িতে ফেরার পথে দুর্ঘটনায় আহত হলে স্থানীয়রা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

- Advertisement -
islamibank

স্থানীয় ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়নিউজকে বলেন, সজীবের লাশ বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। সজীব দুই ভাই-এক বোনের মধ্যে সবার ছোট।

জয়নিউজ/শফিউল/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ