আমেরিকার করোনা মোকাবিলা চরম বিশৃঙ্খল বিপর্যয়: ওবামা

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংকট মোকাবিলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া পদক্ষেপগুলোর সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

- Advertisement -

রোববার (১০ মে) বিবিসি জানায়, ব্যক্তিগত একটি কনফারেন্স কলে যুক্তরাষ্ট্রের করোনাভাইরাস মোকাবেলাকে ‘চরম বিশৃঙ্খল এক বিপর্যয়’ বলে অভিহিত করেন তিনি।

- Advertisement -
google news follower

এসময় আসন্ন নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেনকে আরও বেশি করে সমর্থন দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন তিনি। ওবামা প্রেসিডেন্ট থাকাকালীন হোয়াইট হাউস ও প্রশাসনে যারা তার জন্য কাজ করেছেন, শুক্রবার রাতে একটি কনফারেন্স কলে তাদের সঙ্গে কথোপকথনের সময় তিনি এ মন্তব্য করেন।

টানা দুই মেয়াদে নির্বাচিত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘সবচেয়ে ভালো সরকারের জন্যও এ সংকট মোকাবেলা করা কঠিন হতো। সরকারের মধ্যে ‘দেখি এতে আমার জন্য কী আছে’, ‘অন্যরা চুলোয় যাক’- এ ধরনের মনোভাব কাজ করায় এটি চরম বিশৃঙ্খল এক বিপর্যয়ে পরিণত হয়েছে।’

- Advertisement -
islamibank

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ১৩ লাখ ৯ হাজার ৫৪১ এবং মৃত্যু হয়েছে ৭৮ হাজার ৭৯৪ জনের।

তবে ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, আক্রান্ত ১৩ লাখ ৪৭ হাজার ছাড়িয়েছে। মৃত্যু ছাড়িয়েছে ৮০ হাজার।

করোনাভাইরাস প্রতিরোধে মার্চ মাসে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অঙ্গরাজ্য লকডাউন জারি করলেও ইতোমধ্যে বিধিনিষেধ শিথিল করে লোকজনকে কাজে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। তবে এতে ভাইরাসটি আরও ছড়িয়ে পড়বে বলে সতর্ক করেন স্বাস্থ্য কর্মকর্তারা।

করোনাভাইরাস মহামারীর শুরু থেকেই এ বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন মতবাদ দিয়েছেন ট্রাম্প। ফেব্রুয়ারিতে ঝুঁকির কথা অস্বীকার করে তিনি বলেন, খুব দ্রুতই চলে যাবে এ মহামারি। মধ্য মার্চে তিনি স্বীকার করেন, এ মহামারী গুরুতর।

এপ্রিল মাসে তিনি পরামর্শ দেন, জীবাণুনাশক পান করে এ ভাইরাসটি রোধ করা যেতে পারে। গত সপ্তাহে তিনি ঘোষণা দিয়েছেন, হোয়াইট হাউস করোনাভাইরাস টাস্কফোর্স ভেঙে দেওয়া হবে। কিন্তু পরে বলেন, অর্থনীতি ফের সচলের দিকে মন দেবে এ টাস্কফোর্স।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ