স্যানিটাইজার বিতরণ করলো চুয়েট স্টাফ অ্যাসোসিয়েশন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্টাফ অ্যাসোসিয়েশনের উদ্যোগে করোনা সংক্রমণরোধে অ্যাসেসিয়েশনের সদস্যদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।

- Advertisement -

বুধবার (১২ আগস্ট) সকাল ১১ টায় এ কার্যক্রম উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রফিকুল আলম।

- Advertisement -
google news follower

স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী।

অ্যাসোসিয়েশনের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আল হান্নানের সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. মাসুদ হোসেন।

- Advertisement -
islamibank

প্রধান অতিথি রফিকুল আলম বলেন, করোনাভাইস একটি বৈশ্বিক মহামারি। বাংলাদেশসহ বিশ্বের প্রায় প্রতিটি দেশ এ মহামারিতে আক্রান্ত। চুয়েট পরিবারের সবার প্রতি সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি ও বিধিনিষেধ মেনে চলার পাশাপাশি সার্বক্ষণিকভাবে মাস্ক পরিধান ও ঘন ঘন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার আহ্বান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য, মো. সাবের, প্রিয়তোষ চক্রবর্তী, মো. আজিজ, আবদুল্লাহ আল হান্নান খান, মো. এমদাদ, মো. ইসমাঈল, মো. আরিফ, মো. মো. বরকত।

জয়নিউজ/শফিউল/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ